দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ট্রেনের ধাক্কায় সাদিয়া (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভাটিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ভাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাফুর আহমেদ জানান, ঈদুল আজহা উপলক্ষে বাবা-মায়ের সঙ্গে মামাবাড়ি ভাটিয়াপাড়ায় বেড়াতে এসেছিল সাদিয়া। শনিবার সকালে নানি জোহরা বেগমের সঙ্গে বাড়ির পাশের রেললাইনের ধারে ঘুরতে বের হয় সে।
একপর্যায়ে নানির অসাবধানতায় শিশুটি রেললাইনের খুব কাছে চলে যায়। এ সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নিহত সাদিয়া নড়াইল জেলার লোহাগড়া উপজেলার শিপন ফকিরের মেয়ে। শিপন ফকির পরিবার নিয়ে গোপালগঞ্জ শহরের একটি ভাড়া বাসায় বসবাস করেন।
এমএস/